ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :

পাঠ্যবইয়ে ঐশ্বরিয়ার ‘নিম্বুড়া’ গানের লিরিক, সমালোচনায় ওড়িশার শিক্ষা বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 209

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে বলিউড চলচ্চিত্র হাম দিল দে চুকে সানাম-এর জনপ্রিয় গান ‘নিম্বুড়া নিম্বুড়া’র লিরিক ছাপা হওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশুদের ইংরেজি পাঠ্যবইয়ে এভাবে একটি হিন্দি গানের কথা অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

ওড়িশা টিভির বরাতে জানা যায়, সম্প্রতি পাঠ্যবইয়ের একটি পৃষ্ঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইংরেজি ভাষা শিক্ষার নির্ধারিত পাঠের পরিবর্তে একটি অধ্যায়জুড়ে রয়েছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সানাম চলচ্চিত্রের রাজস্থানি লোকসংগীতধর্মী জনপ্রিয় গান ‘নিম্বুড়া নিম্বুড়া’র লিরিক।

আরও পড়ুন  মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্তির পথে, ট্রাম্পের সিদ্ধান্তে বিতর্ক

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাবিদদের মধ্যে সমালোচনা শুরু হয়। একাধিক ধাপে পর্যালোচনা, সম্পাদনা ও প্রুফরিডিংয়ের পরও কীভাবে এমন একটি ভুল পাঠ্যবইয়ে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রাথমিক স্তরের শিক্ষাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে এ ধরনের ঘটনা দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে কংগ্রেস নেত্রী বর্ষা একনাথ গায়কোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ঘটনাটি এমন যেন কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতায় উত্তর না লিখে একটি সিনেমার কাহিনি লিখে এসেছে। তার মন্তব্য, এবার সেই কাজই পাঠ্যবই প্রণয়নকারীরা করেছেন।

বিতর্ক ছড়িয়ে পড়লেও এ বিষয়ে ওড়িশার স্কুল ও গণশিক্ষা বিভাগ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

নিউজটি শেয়ার করুন

পাঠ্যবইয়ে ঐশ্বরিয়ার ‘নিম্বুড়া’ গানের লিরিক, সমালোচনায় ওড়িশার শিক্ষা বিভাগ

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬