ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে ভ্রমণ পরিকল্পনায় যেসব তথ্য জানা জরুরি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য আবারও চালু হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল। দীর্ঘ অপেক্ষার পর দ্বীপটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। এবারের পর্যটন মৌসুমে দ্বীপে রাতযাপনেরও সুযোগ রাখা হয়েছে।

তবে সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করলে আগে থেকেই জাহাজের টিকিট, যাতায়াত ব্যয়, হোটেল বুকিং এবং ভ্রমণসংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এতে শেষ মুহূর্তের ভোগান্তি এড়ানোর পাশাপাশি ভ্রমণের খরচও পরিকল্পনা অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হবে।

*জাহাজের টিকিট বুকিং করবেন যেভাবে*

আরও পড়ুন  ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিন যাওয়ার তারিখ ঠিক করার পর যত দ্রুত সম্ভব জাহাজের টিকিট সংগ্রহ করা ভালো। বিশেষ করে পর্যটকের চাপ বেশি থাকলে শেষ সময়ে পছন্দের জাহাজ বা আসনের টিকিট পাওয়া কঠিন হতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। বুকিংয়ের আগে যাত্রার সময়সূচি, আসন এবং টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করে নেওয়া উচিত।

*কোন জাহাজে যেতে পারবেন*

চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে প্রায় ১০টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে রয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। তবে সব জাহাজ প্রতিদিন চলাচল নাও করতে পারে। তাই ভ্রমণের দিন অনুযায়ী কোন জাহাজের টিকিট পাওয়া যাচ্ছে, তা আগেই জেনে নেওয়া প্রয়োজন।

*জাহাজের ভাড়া কত*

জাহাজের টিকিটের দাম নির্ভর করে আসনের ধরন ও সুযোগ-সুবিধার ওপর। সাধারণ আসনের পাশাপাশি বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড ও কেবিনের ব্যবস্থাও রয়েছে। যাওয়া-আসার টিকিটের জন্য আসনভেদে আনুমানিক ৩ হাজার ৫০০ টাকা থেকে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। টিকিট কেনার আগে ভাড়া, আসনের সুবিধা এবং অতিরিক্ত কোনো চার্জ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া ভালো।

*ট্রাভেল পাস সংগ্রহের নিয়ম*

সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য ট্রাভেল পাস বাধ্যতামূলক। তবে এ জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে না। জাহাজের টিকিট বুকিংয়ের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন ও ট্রাভেল পাসসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সম্পন্ন করবে।

*দ্বীপে থাকার জন্য হোটেল-রিসোর্ট ভাড়া*

সেন্টমার্টিনে রাতযাপনের পরিকল্পনা থাকলে আগে থেকেই হোটেল বা রিসোর্ট বুকিং দেওয়া উচিত। দ্বীপটিতে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। তবে পর্যটকের চাপের কারণে শেষ মুহূর্তে পছন্দের আবাসন পাওয়া কঠিন হতে পারে। আবাসনের মান ও সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে ভাড়ার পরিমাণও ভিন্ন হয়ে থাকে। উন্নত মানের হোটেল ও রিসোর্টে প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮ থেকে ১২ হাজার টাকা। স্ট্যান্ডার্ড হোটেলে থাকতে খরচ হতে পারে ৪ থেকে ৬ হাজার টাকা। অন্যদিকে ইকোনমি হোটেল ও রিসোর্টে প্রতি রাতের ভাড়া প্রায় ১ হাজার ৫০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

হোটেল বুকিংয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কক্ষের প্রাপ্যতা, ভাড়া ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে নেওয়া ভালো। পাশাপাশি ওয়েবসাইটে চলমান অফার বা বিশেষ ছাড় থাকলে সেগুলোও দেখে নিতে পারেন।

*সেন্টমার্টিন ভ্রমণে যেসব নিয়ম মানতে হবে*

দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। ভ্রমণের সময় এসব নিয়ম মেনে চলা জরুরি। দ্বীপে প্রবেশের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখাও প্রয়োজন।

এ ছাড়া পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলতে হবে। সৈকতে উচ্চ শব্দে গান বাজানো, রাতে দীর্ঘসময় উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা এবং সৈকতে বারবিকিউ পার্টি আয়োজন থেকেও বিরত থাকতে হবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় মোটরচালিত যানবাহনের পরিবর্তে বাইসাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ নীল জলরাশি ও প্রবালসমৃদ্ধ পরিবেশের জন্য সেন্টমার্টিন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। তবে ভ্রমণের আনন্দের পাশাপাশি দ্বীপটির পরিবেশ সংরক্ষণের দায়িত্বও সবার। তাই নিয়ম মেনে এবং পরিবেশের প্রতি যত্নশীল থেকে উপভোগ করুন দেশের একমাত্র প্রবালদ্বীপের সৌন্দর্য।

নিউজটি শেয়ার করুন

সেন্টমার্টিনে ভ্রমণ পরিকল্পনায় যেসব তথ্য জানা জরুরি

আপডেট সময় ০২:৩২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পর্যটকদের জন্য আবারও চালু হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল। দীর্ঘ অপেক্ষার পর দ্বীপটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। এবারের পর্যটন মৌসুমে দ্বীপে রাতযাপনেরও সুযোগ রাখা হয়েছে।

তবে সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করলে আগে থেকেই জাহাজের টিকিট, যাতায়াত ব্যয়, হোটেল বুকিং এবং ভ্রমণসংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এতে শেষ মুহূর্তের ভোগান্তি এড়ানোর পাশাপাশি ভ্রমণের খরচও পরিকল্পনা অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হবে।

*জাহাজের টিকিট বুকিং করবেন যেভাবে*

আরও পড়ুন  সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই