ফের বাড়ল স্বর্ণের দাম
- আপডেট সময় ১২:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 28
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। ভালো মানের সোনা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম আজকের বাজারে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা.দেওয়ান শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজকের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
অন্যদিকে, আজকের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম নির্ধারিত থাকবে। তবে ডিজাইন অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

























