ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জনগনের দাবিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 116

ছবি সংগৃহীত

জনগণের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করেই সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই সভার আয়োজন করা হয়েছিল।

রিজভী তাঁর বক্তব্যে বলেন, দেশের জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে যেন কোনো অসাধু সিন্ডিকেট ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, যখনই জনগণের পক্ষ থেকে জ্বালানি চাহিদার বিষয়টি সামনে এসেছে, তখনই সরকার সমন্বয় নিশ্চিত করতে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
মূলত জনস্বার্থ রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  টানা দামে আগুন: ভরিতে ২.৪৭ লাখ ছাড়াল স্বর্ণ, চাপে ক্রেতারা

দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতাদের বিষয়ে রিজভী বলেন, গুমের ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তি এখনো দেশেই অবস্থান করছেন। তাদের কেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না—এমন প্রশ্ন তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি মনে করেন, এসকল অপরাধীকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতার সন্ধান পাওয়া সম্ভব হবে। বর্তমান সুসময়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গুমের রহস্য উদ্ঘাটন জরুরি বলে তিনি দাবি করেন।

গুম সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশ নিয়ে রিজভী আরও জানান, বর্তমান অধ্যাদেশের ত্রুটিগুলো দূর করে সরকার আরও শক্তিশালী ও মানবিক আইন প্রণয়ন করতে যাচ্ছে। ভবিষ্যতে দেশে গুমের মতো কোনো নিষ্ঠুর প্রথা যেন ফিরে আসতে না পারে, সরকার তা নিশ্চিত করবে।
নয়াপল্টনের এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং গুম হওয়া নেতাদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

জনগনের দাবিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রিজভী

আপডেট সময় ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬