ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 1222

ছবি সংগৃহীত

রাজশাহীর নগরীর গনকপাড়ায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের পর এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় প্রার্থীকে চায় দেশের ৬৮% মানুষ: জরিপ

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে যোগ দেন।
মিছিলের সময় কর্মীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, ‘আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। তারা সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

মিছিলটি যখন গণপাড়া মোড়ে পৌঁছায়, তখন কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা দরজা ও অফিস কক্ষে ভাঙচুর করে, ভেতরের আসবাবপত্র ও ছবি রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে, এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজশাহীর নগরীর গনকপাড়ায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের পর এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  আমতলীতে ইসমাইল শাহ মাজারে হামলা ও অগ্নিসংযোগ: আহত ২০, আতঙ্কে এলাকাবাসী