০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

বড়লেখায় ফিল্মি কায়দায় ব্যাংক থেকে উত্তোলন করা অর্থ লুট, গ্রেফতার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 197

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা বড়লেখার শিমুলিয়া এলাকায় পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সুহাদা আক্তার নামে এক তরুণীর গতিরোধ করে গত ৩০ জুলাই ফিল্মি কায়দায় দিনদুপুরে ভ্যানেটি ব্যাগে রাখা নগদ সোয়া দুই লক্ষ টাকা সহ ব্যানেটি ব্যাগ ও সাথে থাকা স্মার্টফোন অস্ত্রের মূখে ছিনিয়ে নিয়ে যায় দুর্বিত্তরা।

ঘটনার দিন রাতে বড়লেখা থানায় ওই তরুণী বাবা আব্দুল আহাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর পরই বড়লেখা থানা পুলিশ লুট হওয়া টাকা উদ্ধার সহ ঘটনা তদন্তে ব্যাপক কাজ শুরু করে। অবশেষে ওই ঘটনায় জড়িত দুইজনকে ১ আগস্ট সিলেট মহানগরীর কাজিরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ। উদ্ধার করা হয় ওই তরুণীর ব্যবহৃত স্মার্টফোন, নগদ ৯৯ হাজার ৫শত টাকা, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট সহ ঘটনা সংঘটিতকালে পরিহিত জামাকাপড়।

[bsa_pro_ad_space id=2]

শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা লুট ও আসামী গ্রেফতার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা ও পুলিশ পরিদর্শক রতন কুমার হালদার সহ পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, সুহাদা আক্তার নামে এক তরুণী গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে ভ্যানেটি ব্যাগে রক্ষিত নগদ ১৬ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে বাবার সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌছালে ২ টি মোটরসাইকেলে করে আসা ৪ জন দস্যু তাদের পথরোধ করে। তারা বাদী ও তার মেয়ে সুহাদার আক্তার এর গলায় ধারালো দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। এছাড়াও একটি স্যামসাং স্মার্টফোন,দুই ভরি রূপার চেইন ও জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডও নিয়ে যায়।

এ ঘটনার পর দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এর পর ১ আগস্ট সিলেট মহানগরী বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত ২ আসামীকে মহানগরীর কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার কুলাউড়া গ্রামের সেলিম আহমদ ওরফে অনিক ৫ ভটলা সেলিম (৩৭) ও সিলেট মহানগরীর টিকরপাড়া (পীরেরবাজার) এলাকার মৃত: মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)। এ ঘটনায় অন্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

বড়লেখায় ফিল্মি কায়দায় ব্যাংক থেকে উত্তোলন করা অর্থ লুট, গ্রেফতার ২

আপডেট সময় ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫