ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬; আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ছবি সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় একটি পরিত্যক্ত বাড়ির টিনের চালের একাংশ উড়ে যায়।

আরও পড়ুন  গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা-ছেলেসহ ৫ জন নিহত

স্থানীয়দের ভাষ্য, ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িটিতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। একপর্যায়ে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন নামে চারজনের পরিচয় জানা গেছে। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় তাদের বর্তমান অবস্থান বা চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬; আটক ১

আপডেট সময় ০৪:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় একটি পরিত্যক্ত বাড়ির টিনের চালের একাংশ উড়ে যায়।

আরও পড়ুন  ইরানে ভয়াবহ বোমা বিস্ফোরণ; আইআরজিসির ১৪ সদস্য নিহত