ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 532

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকা থেকে সোমবার রাতে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন  কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার ৬ মে সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিরুল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৪:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকা থেকে সোমবার রাতে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার