ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস
শাহজাহানপুর থানা পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 337

ছবি সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহেল (২২) ও ২। মোঃ জুয়েল (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাকু ও একটি এন্টি কাটার উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মৌলভীবাজারে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১:০০ ঘটিকায় শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেইট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেইটের পশ্চিম পাশে ঢাকা সিটি কর্পোরেশন কাঁচা বাজারের সামনের পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৮/১০ জন দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাপ্ত তথ্য সম্পর্কে শাহজাহানপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা শাহজাহানপুরের উক্ত এলাকায় ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহজাহানপুর থানা পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

আপডেট সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহেল (২২) ও ২। মোঃ জুয়েল (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাকু ও একটি এন্টি কাটার উদ্ধার করা হয়।

আরও পড়ুন  যশোরে গ্রেপ্তার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই