ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

আরও পড়ুন  স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন ইমামতি করছিলেন। এ সময় তিনি সিজদারত অবস্থায় ছিলেন। তখন হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান।

এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

আরও পড়ুন  রাঙামাটিতে হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড