ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

যৌতুক মামলায় গ্রেপ্তার তানভীর রাহীর জামিন মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 104

ছবি সংগৃহীত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম উভয় পক্ষের মধ্যে আপোসের শর্তে এই জামিন আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গত ৮ মার্চ রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। ওই দিন আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে ১৫ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা জারির প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়।

আদালতে শুনানির সময় রাহীর আইনজীবী ইশতিয়াক শাহরিয়ার জামিনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তারা ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের দেনমোহর ছিল ৩০ লাখ টাকা। পারিবারিক মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাসা থেকে চলে গিয়ে এই মামলা দায়ের করেছেন। বর্তমানে তারা পুনরায় সংসার করতে আগ্রহী এবং বিষয়টি আপোসের প্রক্রিয়া চলছে। এই যুক্তিতে তিনি আসামির জামিন প্রার্থনা করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৭ আগস্ট তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পুস্পিতার ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করা হয়েছে। বিশেষ করে গত ২২ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হলে তিনি ৯৯৯-এ ফোন করেন এবং পরবর্তীতে লালবাগ থানায় জিডি করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১ মার্চ লালবাগ হোস্টেলের সামনে পুস্পিতার সঙ্গে দেখা করে রাহী গাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

যৌতুক মামলায় গ্রেপ্তার তানভীর রাহীর জামিন মঞ্জুর

আপডেট সময় ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬