ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার মামলায় বিচারক বিব্রত, মামলার শুনানি হয়নি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন জাতীয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। আজ তারা ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হন। এ সময় তারা কালো মাস্ক পরে মুখ ঢেকে রেখেছিলেন। তবে বিচারক মামলাটি পরিচালনায় বিব্রতবোধ করায় কোনো শুনানি হয়নি। তিনি মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে দেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, “আজ আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক নিজেকে মামলাটির বিচার থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়ে মামলাটি সিএমএম আদালতে পাঠিয়েছেন। এখন সিএমএম আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

আরও পড়ুন  ট্রাম্পের ‘আমেরিকা উপসাগর’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান, হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে এপির মামলা

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব হাসান ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করেন। পরে মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়।

২০২২ সালের ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরে নাসির ও তামিমা ওই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষও সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ বাদীপক্ষের আবেদন খারিজ করে দেন এবং সুমি আক্তারকে অব্যাহতির আদেশ বহাল রাখেন।

এদিকে মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

এখন মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার মামলায় বিচারক বিব্রত, মামলার শুনানি হয়নি

আপডেট সময় ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন জাতীয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। আজ তারা ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হন। এ সময় তারা কালো মাস্ক পরে মুখ ঢেকে রেখেছিলেন। তবে বিচারক মামলাটি পরিচালনায় বিব্রতবোধ করায় কোনো শুনানি হয়নি। তিনি মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে দেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, “আজ আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক নিজেকে মামলাটির বিচার থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়ে মামলাটি সিএমএম আদালতে পাঠিয়েছেন। এখন সিএমএম আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

আরও পড়ুন  সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা বাতিল হচ্ছে