ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 617

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ১৯টিরও বেশি মামলার আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য। তিনি ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় অস্ত্র, মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনসহ ১৯টির বেশি মামলা আদালতে বিচারাধীন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

নিউজটি শেয়ার করুন

১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আপডেট সময় ১২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে ১৯টিরও বেশি মামলার আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য। তিনি ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় অস্ত্র, মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনসহ ১৯টির বেশি মামলা আদালতে বিচারাধীন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার স্ত্রী ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা