ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা–মিশর ম্যাচ ঘিরে কুমিল্লায় সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 116

ছবি: কৃত্রিম বুদ্ধি দ্বারা তৈরি

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস জানান, একটি চায়ের দোকানে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও জানান, ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই ব্যক্তি শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধ থেকে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো হত্যা মামলাও দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা–মিশর ম্যাচ ঘিরে কুমিল্লায় সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন  কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক