ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 499

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল জানান, স্থানীয় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে জমির সেচ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে শাহিদ মোল্লার পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে কাওসার মোল্লার পক্ষের ওপর হামলা চালায়। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় চার নারীসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, জমির পানি নিয়ে এ ধরনের সহিংসতা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এখানে জমির সেচ নিয়ে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ না থাকায় এসব বিরোধ প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। নয়তো ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০

আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।

আরও পড়ুন  ফুলপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষ: ৩জন নিহত, আহত আরো ৩