ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রামবাসীর হাতে আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় জনপ্রিয় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের আটকের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনার একটি ভিডিওও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় কয়েকজন রিপন মিয়াকে আটক করেন। পরে তাকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ: ব্যবস্থা নেওয়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে অভিযোগ করা হয়েছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। আরও দাবি করা হচ্ছে, সালিশে উপস্থিত ব্যক্তিরা তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার কথা বলেন।

তবে এসব অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও বিভিন্ন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রিপন মিয়া একজন পরিচিত ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। তিনি ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন। সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ভিডিওর মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে, ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রামবাসীর হাতে আটক

আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

নেত্রকোণায় জনপ্রিয় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের আটকের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনার একটি ভিডিওও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় কয়েকজন রিপন মিয়াকে আটক করেন। পরে তাকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে তিন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন চিপ প্রযুক্তি চুরির অভিযোগ