ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে দ্রুত আইন করবে সরকার রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

চট্টগ্রামে অভিনব কায়দায় পাচারকালে ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেফতার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে নিয়ে আসা ৮০টি টিয়াপাখিসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় এলাকার ওমেরা এলপিজি কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মো. মামুন (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন ধরনের বন্য পাখি ও টিয়া চোরাচালান করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল দক্ষিণ সোনাপাহাড় এলাকায় তল্লাশি চালায়। এ সময় ওমেরা এলপিজির সামনে পাকা সড়কের ওপর থেকে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সরকারের শুল্ক নীতি ও আইন অমান্য করে অবৈধভাবে বন্যপ্রাণী চোরাচালানের দায়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি, উদ্ধারকৃত টিয়াপাখিগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ম মেনে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে অভিনব কায়দায় পাচারকালে ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে নিয়ে আসা ৮০টি টিয়াপাখিসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় এলাকার ওমেরা এলপিজি কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মো. মামুন (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন ধরনের বন্য পাখি ও টিয়া চোরাচালান করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল দক্ষিণ সোনাপাহাড় এলাকায় তল্লাশি চালায়। এ সময় ওমেরা এলপিজির সামনে পাকা সড়কের ওপর থেকে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন