ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ব্রাজিলে রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত বিমান, পাইলট নিহত

নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত প্রণয় কর্মকারের বয়স ২১ বছর। নিহত ও আহত তিনজনই দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে যাত্রী হিসেবে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে মহাসড়কের ওই অংশে বাসটির সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রিয়াদ ও রিগেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত প্রণয় কর্মকারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ঈদের দিনেও গাজায় রক্তক্ষরণ: ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত