ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন  মিরপুরে কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্য আটক

আটক ৬৮ জনের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় ১১ জন, কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন  দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০