ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, ফাঁকা গুলি ও ভাঙচুর ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, ফাঁকা গুলি ও ভাঙচুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  দিল্লিতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন। এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আশপাশের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আরজু ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, ফাঁকা গুলি ও ভাঙচুর

আপডেট সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬