ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক দুই অতিরিক্ত পিপিকে কারাগারে পাঠালেন আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় যুবদল নেতা মো. আবিদ হাসান হত্যা মামলায় অভিযুক্ত দুই আইনজীবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন  জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি মুক্ত, কারাগারে ‘গুরুতর গাফিলতি’

আসামি দুইজনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা হলেন—আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন এবং ওয়াহিদুজ্জামান।
২০১৪ সালের ঘটনায় অভিযোগ রয়েছে, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও যুবদল নেতা মো. আবিদ হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে শ্যামনগর এলাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই মোনায়েম হোসেন বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

উল্লেখ্য, অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা বুধবার নিম্ন আদালতে পুনরায় জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদেরকে সরাসরি জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিচারাধীন এ মামলায় দুইজন আইনজীবীর বিরুদ্ধে এই আদেশ শুধু আলোচিত নয়, বিচারব্যবস্থার প্রতি জনআস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তও বটে।

নিউজটি শেয়ার করুন

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক দুই অতিরিক্ত পিপিকে কারাগারে পাঠালেন আদালত

আপডেট সময় ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

সাতক্ষীরায় যুবদল নেতা মো. আবিদ হাসান হত্যা মামলায় অভিযুক্ত দুই আইনজীবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন  কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একসঙ্গে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা