ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 61

ছবি সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

এসপি নিকুলিন চাকমা বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন।

নিউজটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬