ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

ইরানে ভয়াবহ বোমা বিস্ফোরণ; আইআরজিসির ১৪ সদস্য নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 181

ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ফারস নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, আইআরজিসির একটি বিশেষ প্রকৌশল ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও মাইন অপসারণের কাজ করছিল। কাজ চলাকালীন হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই আহত দুই সদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে নিহত সদস্যদের ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও পড়ুন  মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি

প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইনের কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

স্থানীয় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি পুনরায় চাষযোগ্য করে তোলার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছিল। বিশ্লেষকদের মতে, অতীতের সংঘাত বা সামরিক মহড়ার সময় রেখে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ ইরানের বিভিন্ন অঞ্চলে এখনো বড় ধরনের ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানে ভয়াবহ বোমা বিস্ফোরণ; আইআরজিসির ১৪ সদস্য নিহত

আপডেট সময় ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ফারস নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, আইআরজিসির একটি বিশেষ প্রকৌশল ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও মাইন অপসারণের কাজ করছিল। কাজ চলাকালীন হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই আহত দুই সদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে নিহত সদস্যদের ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও পড়ুন  আইআরজিসির নিয়ন্ত্রণে চীনা গোয়েন্দা স্যাটেলাইট: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য