ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সুপার এল নিনোর শঙ্কা, বাংলাদেশের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার বাজেটে প্রতিরক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড মুসলিমদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচের

হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, একাডেমিতে হামলা-ভাঙচুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে শিক্ষার্থী মেহেদী হাসান (১৫)-এর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার, ১৭ জুন বিকেলে রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেয়।

আরও পড়ুন  ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে রাত ৮টার পর থেকে একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রশাসনের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি জানান, শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে—এমন দাবিকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, একাডেমিতে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১১:৩২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে শিক্ষার্থী মেহেদী হাসান (১৫)-এর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার, ১৭ জুন বিকেলে রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেয়।

আরও পড়ুন  সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা