ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শূন্য রানে ৩ উইকেট, চাপে অস্ট্রেলিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 178

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সফরকারীদের জন্য শুরুটা একেবারেই হতাশাজনক হয়েছে। ইনিংসের প্রথম দুই ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে তারা।

আরও পড়ুন  নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ জুন ম্যাচের প্রথম ওভারে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আঘাত হানেন। ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন তিনি। রান খাতায় কোনো সংখ্যা যোগ হওয়ার আগেই প্রথম ধাক্কা খায় অজিরা।

পরের ওভারে আক্রমণে এসে সাফল্য পান মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে আউট করে দলের ব্যবধান আরও বাড়ান তিনি। ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে।

একই ওভারের শেষ বলে আবারও উইকেটের দেখা পান মোস্তাফিজ। এবার ম্যাট রেনশও একই ধরনের শটে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে কোনো রান সংগ্রহের আগেই তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে অস্ট্রেলিয়া।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ দশমিক ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান। দলের হয়ে জশ ইংলিস ১৭ বলে ১১ এবং অ্যালেক্স কেরি ১৪ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ পেয়েছেন একটি উইকেট। শুরুতে ধারাবাহিক আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

শূন্য রানে ৩ উইকেট, চাপে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১২:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সফরকারীদের জন্য শুরুটা একেবারেই হতাশাজনক হয়েছে। ইনিংসের প্রথম দুই ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে তারা।

আরও পড়ুন  এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী