ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 80

ছবি সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারে ছিনতাইকারীদের হামলায় তরিকুল ইসলাম পাপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার, ১৬ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  অভিনেত্রী নন্দিনীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

নিহত তরিকুল ইসলাম পাপনের বাড়ি রাজধানীর শ্যামপুর এলাকার ২২৩/১ করিমুল্লার বাগে। তিনি সফিকুল ইসলাম মাসুদের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর তরিকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পথচারীদের দাবি, গুরুতর আহত অবস্থায় তরিকুল জানিয়েছিলেন যে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করেছে। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬