ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সুপার এল নিনোর শঙ্কা, বাংলাদেশের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার বাজেটে প্রতিরক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড মুসলিমদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচের

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

জনগণের অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে একটি রাজনৈতিক দল জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। তার সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের অর্থ জনগণের উন্নয়ন ও কল্যাণে ব্যয় নিশ্চিত করা। যারা অর্থ পাচারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে চা-শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে চা-বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া শ্রীমঙ্গলে ১৫০ জন চা-শ্রমিক পরিবারের সন্তানকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

মানুষের জীবনমান উন্নয়নকে সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যেই জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি দাবি করেন, জনগণের কল্যাণমুখী এ বাজেটকে জনবিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, যারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণই বিএনপির প্রধান শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষের সম্মিলিত উদ্যোগে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬