ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সুপার এল নিনোর শঙ্কা, বাংলাদেশের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার বাজেটে প্রতিরক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড মুসলিমদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচের

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এ যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার, ১৭ জুন সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  গাবতলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল মাদ্রাসা শিক্ষার্থী,পলাতক চালক

নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে যাচ্ছিল। একই সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাওয়ার পথে খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে চলে যান। এছাড়া দুর্ঘটনায় জড়িত ট্রাকটিও স্থানীয়রা ছেড়ে দেয় বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাক ও চালক ঘটনাস্থল ত্যাগ করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার

আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এ যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার, ১৭ জুন সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি বাইক রাইডার ইমরান মাহমুদ