ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতায় ডিএমপির বিশেষ কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 85

ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়মের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়নের এক ব্যতিক্রমী বার্তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। যেহেতু একটি পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে, তাই দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আরও পড়ুন  নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা

কর্মসূচিতে সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, নিরাপদ উপায়ে রাস্তা পারাপারের নিয়ম এবং ট্রাফিক সিগন্যালের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে বাস্তব ধারণা দেওয়া হয়।

এ সময় প্রজেক্টরের মাধ্যমে সড়ক বাতির সংকেত ও নিরাপদ চলাচলের বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো খুদে শিক্ষার্থীদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়।
ট্রাফিক সচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একটি ব্যতিক্রমী উদ্যোগের প্রস্তাব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান।

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের প্রতিদিনের টিফিনের টাকার অর্ধেক অংশ জমিয়ে প্রত্যেকে একটি করে গাছ কেনে এবং সেই গাছগুলো দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে একটি ছোট বাগান তৈরি করে।

পুলিশের এই সৃজনশীল প্রস্তাবে খুদে শিক্ষার্থীরা তুমুল উৎসাহ ও ইতিবাচক সাড়া দিলে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তোমরাই গর্ব করে বলতে পারবে এই বাগান তোমাদের নিজেদের তৈরি এবং তোমরা সমাজের জন্য একটি সুন্দর কাজ করেছ।

অনুষ্ঠান থেকে তিনি মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের এই সবুজায়নের উদ্যোগে সার্বিক সহযোগিতা করার এবং বিদ্যালয়ের পাশে বাগানের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করে দেওয়ার জরুরি নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতায় ডিএমপির বিশেষ কর্মসূচি

আপডেট সময় ০৬:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়মের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়নের এক ব্যতিক্রমী বার্তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। যেহেতু একটি পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে, তাই দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আরও পড়ুন  মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি