ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 105

ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঙ্গল শেখ ও তার সহযোগিতার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, নারীর বিরুদ্ধে মামলার নির্দেশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙ্গল শেখ (৬০) এবং তার স্ত্রী লিপি বেগম (৪০)। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি স্ত্রীকে সহযোগী হিসেবে ব্যবহার করে ওই শিশুকে ধর্ষণ করেন মঙ্গল শেখ। এই ঘটনার পর নবাবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মামলার তথ্যের বরাত দিয়ে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী-স্ত্রী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বুধবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও কোনো দিক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঙ্গল শেখ ও তার সহযোগিতার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  নবাবগঞ্জে ছাত্র নির্যাতন! শাস্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন