ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বৃষ্টির মরদেহ দেশের পথে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 120

ছবি; সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

আগামী শনিবার সকালে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের একটি বিশেষ ফ্লাইট (ইকে ০২২০) ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটটি দুবাইয়ে যাত্রাবিরতি করবে। এরপর এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে করে মরদেহের কফিনটি ঢাকায় এসে পৌঁছাবে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা সম্পন্ন হয়। সেখানে প্রবাসী বাংলাদেশি ও তার সহপাঠীরা উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, একই নৃশংস ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছেছিল। নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত অবস্থায় অনাকাঙ্ক্ষিত সহিংসতার শিকার হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছালে তার গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির মরদেহ দেশের পথে

আপডেট সময় ১২:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

আগামী শনিবার সকালে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের একটি বিশেষ ফ্লাইট (ইকে ০২২০) ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটটি দুবাইয়ে যাত্রাবিরতি করবে। এরপর এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে করে মরদেহের কফিনটি ঢাকায় এসে পৌঁছাবে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার