ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা এমপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 161

ছবি সংগৃহীত

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ঈদকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।

বুধবার বিকেলে দোহার উপজেলা–র কলাকোপায় তার নি
জ বাসভবনের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলা–এ কর্মরত বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। পাশাপাশি নবাবগঞ্জ প্রেস ক্লাব ও দোহার প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সংরক্ষিত নারী এমপিদের রাষ্ট্রীয় সুবিধাদির আদ্যোপান্ত

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খন্দকার আবু আশফাক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, সমাজকে সুস্থ রাখতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দিলে তিনি নিজেই সরাসরি অভিযানে নামবেন।

এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা এমপির

আপডেট সময় ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ঈদকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।

বুধবার বিকেলে দোহার উপজেলা–র কলাকোপায় তার নি
জ বাসভবনের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলা–এ কর্মরত বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। পাশাপাশি নবাবগঞ্জ প্রেস ক্লাব ও দোহার প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ‘ভুয়া সংবাদ’ অভিযোগে সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের