ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগ অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 1561

ছবি সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিলে শাহবাগ চত্বর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘জুলাই ওয়ারিয়র্স’-এর

আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।
আবদুল্লাহ আল জাবের বলেন, চারটি দাবিই তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

এদিকে, রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ইনকিলাব মঞ্চ জানায়, সোমবার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা ছাড়া বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

নিউজটি শেয়ার করুন

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগ অবরোধ

আপডেট সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিলে শাহবাগ চত্বর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন  ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ, নিষিদ্ধের দাবি