ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

মায়ানমারে তহবিল সংকটে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা, বিপাকে লাখো মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 205

ছবি: সংগৃহীত

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তহবিল সংকটের কারণে মায়ানমারে ১০ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। আগামী মাস থেকেই এ সহায়তা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, মায়ানমারে সংঘাত বেড়ে যাওয়া ও প্রবেশাধিকারে কঠোর নিষেধাজ্ঞার কারণে খাদ্য সহায়তা পৌঁছানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এর মধ্যেই তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন  মায়ানমারের গৃহযুদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা

সংস্থাটি তাদের অর্থ সংকটের বিস্তারিত জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা হ্রাসের সঙ্গে এই সংকটের কোনো যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে মন্তব্য করা হয়নি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে বিদ্রোহ ও সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, দেশটির প্রায় দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। এর মধ্যে দেড় কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে।

ডব্লিউএফপি সতর্ক করেছে, সহায়তা বন্ধ হলে পুরো দেশে ব্যাপক খাদ্য সংকট দেখা দেবে। বিশেষ করে মায়ানমারের বাস্তুচ্যুত এক লাখের বেশি রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীগুলো খাদ্যের জন্য ত্রাণের ওপর পুরোপুরি নির্ভরশীল।

সংস্থাটি জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মৌসুমে চাষাবাদ কম হওয়ার কারণে সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে লাখো মানুষের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। তবে মায়ানমারের জান্তা সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, খাদ্য সংকট নিয়ে তথ্য সংগ্রহে ব্যাপক বাধার সম্মুখীন হতে হচ্ছে।

এদিকে, দেশটির একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর হামলায় একদল জান্তা সেনা পরাজিত হয়ে থাইল্যান্ড সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের ঘাঁটি থেকে উৎখাত হওয়ার পর মিয়ানমারের সেনারা সীমান্তে আশ্রয় নেয়। এই ঘটনাও দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা ও মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

মায়ানমারে তহবিল সংকটে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা, বিপাকে লাখো মানুষ

আপডেট সময় ১১:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তহবিল সংকটের কারণে মায়ানমারে ১০ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। আগামী মাস থেকেই এ সহায়তা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, মায়ানমারে সংঘাত বেড়ে যাওয়া ও প্রবেশাধিকারে কঠোর নিষেধাজ্ঞার কারণে খাদ্য সহায়তা পৌঁছানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এর মধ্যেই তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন  মায়ানমারে ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ