ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 413

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের দাবিগুলো বুধবার দুপুর ১টার মধ্যে পূরণ না হলে কুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন  ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা দায়ের করতে হবে। একই সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা বাইরে, শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে হবে। কেউ এই নির্দেশনা লঙ্ঘন করলে তাকে আজীবন বহিষ্কার করা হবে।

শিক্ষার্থীরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। একই সঙ্গে হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার কুয়েট প্রশাসনকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এখনো কুয়েট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের দাবিগুলো বুধবার দুপুর ১টার মধ্যে পূরণ না হলে কুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন  ধর্মীয় উগ্রবাদের উত্থানে গণতন্ত্রের সংকটের শঙ্কা: তারেক রহমান