ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

‘দ্য প্ল্যান’ নিয়ে চট্টগ্রামে তরুণদের মুখোমুখি তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 2026

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মহাসমাবেশে যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় দেশের রাজনীতি, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  নতুন সরকারের শপথে ভারত, চীনসহ আমন্ত্রণ পেলেন যে সব দেশের সরকার প্রধানরা

এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরুর আগেও একই ধরনের তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজীর ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দেশের মাটিতে প্রথম বক্তব্যে তিনি বলেন, “আই হ্যাভ আ প্ল্যান।” এরপর থেকেই তার রাজনৈতিক কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

দেশে ফেরার এক মাস পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দলের মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামের বিএনপি নেতাদের প্রত্যাশা, এই সমাবেশে তারেক রহমান তরুণদের উদ্দেশে তার ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরবেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। দীর্ঘ বিরতির পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘দ্য প্ল্যান’ নিয়ে চট্টগ্রামে তরুণদের মুখোমুখি তারেক রহমান

আপডেট সময় ১২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে মহাসমাবেশে যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় দেশের রাজনীতি, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা, আহত আরো ৩