ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর ২০২৬ সালের সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচক প্রকাশিত হয়েছে। নতুন এই তালিকায় শক্তিশালী পাসপোর্টের দৌড়ে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে, যা আগের সূচকে ছিল ৯৩তম। তবে অবস্থান পিছিয়ে গেলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ সুবিধায় বড় পরিবর্তন আসেনি। বর্তমান তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা বিশ্বের প্রায় ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।

এই দেশগুলোর কোনোটিতে সরাসরি ভিসামুক্ত প্রবেশের সুবিধা রয়েছে, আবার কোনোটিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) সংগ্রহ করতে হয়।

আরও পড়ুন  বাংলাদেশি পাসপোর্ট হাতে, হামজাদের সঙ্গে জাতীয় দলে খেলার দ্বারপ্রান্তে শমিত সোম

ভিসা ছাড়া ভ্রমণের তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশ ও অঞ্চল:

নতুন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেসব দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া যাবে, সেগুলো হলো:

এশিয়া: ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা (eTA), তিমুর ও কম্বোডিয়া।
আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন ও গাম্বিয়া।

আমেরিকা ও ক্যারিবিয়ান:বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া:ফিজি, কুক আইল্যান্ডস, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের নতুন তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে ইউরোপের একঝাঁক দেশ (ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ইত্যাদি) অবস্থান করছে।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্টের অবস্থান কিছুটা পেছালেও ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশের সুযোগ বাংলাদেশি ভ্রমণপিপাসুদের জন্য বড় স্বস্তি। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট থেকে বর্তমান নিয়মাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা, কারণ অনেক দেশেই পৌঁছানোর পর নির্দিষ্ট মেয়াদে অন-অ্যারাইভাল ভিসার নিয়ম মাঝেমধ্যে পরিবর্তিত হয়।

নিউজটি শেয়ার করুন

নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

আপডেট সময় ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬