ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 140

ছবি সংগৃহীত

ব্যক্তিগতভাবে অনলাইন ক্লাসের পক্ষে না থাকলেও বিশ্ব বাস্তবতার প্রয়োজনে ডিজিটাল শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ব্যক্তিগতভাবে আমিও অনলাইন ক্লাসের পক্ষে নই। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল শিক্ষার কোনো বিকল্প নেই। আমার ভাষা হলো—আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। তাই আমাদের বাধ্য হয়েই সেই পথে এগোতে হবে।”

আরও পড়ুন  চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন দাবিতে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বর্তমানে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করা হচ্ছে। যদিও এই পদ্ধতি নিয়ে জনমনে নানা সমালোচনা রয়েছে বলে তিনি স্বীকার করেন।

ড. এহছানুল হক মিলন উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সারা দেশের প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সরাসরি কথা বলেছেন। তবে সেই মতবিনিময় সভায় প্রায় কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। সবারই অগ্রাধিকার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের ওপর।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আরও দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান:
কোচিং সেন্টার: অনিয়ন্ত্রিত কোচিং সেন্টারগুলোকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
ইংলিশ মিডিয়াম স্কুল: বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি তদারকি ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে আনার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬