ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের বাসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

তবে বাসটিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের বাসে আগুন

আপডেট সময় ১০:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা