ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 112

ছবি সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের একটি প্রাইভেটকার সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেটের দিকে আসছিল। আনন্দ সিনেমা হলের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  বংশালে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় গাড়ির চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছু সময় ফার্মগেট এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

নিউজটি শেয়ার করুন

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

আপডেট সময় ১২:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের একটি প্রাইভেটকার সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেটের দিকে আসছিল। আনন্দ সিনেমা হলের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন