ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 2302

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে এই আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি হাউজ বিল্ডিং এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওসি মোর্শেদ আলম জানান, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে নেমেছিলেন। ওই অবস্থায় ইঞ্জিনে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন: এক জওয়ান নিহত

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাসটি যাত্রীশূন্য থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬