ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হুয়াংয়ের ফেরায় এনভিডিয়ার বাজারমূল্য বাড়ল ৯৫৪ বিলিয়ন ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনরায় দায়িত্বে ফেরায় প্রতিষ্ঠানটির শেয়ারে নজিরবিহীন উল্লম্ফন ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ৩১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৬৫ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। এতে এক দিনে এনভিডিয়ার বাজারমূল্য বেড়েছে প্রায় ৯৫৪ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিহাসে কোনো একক প্রতিষ্ঠানের এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির নতুন রেকর্ড।

এই উত্থানের ফলে এনভিডিয়ার বাজারমূল্য ৩ দশমিক ০৩১ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৯৮৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

বর্তমানে ৫ দশমিক ০৭৩ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

আরও পড়ুন  স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

জেনসেন হুয়াংয়ের সিইও পদে প্রত্যাবর্তনের পেছনে গত কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহ রয়েছে। এর আগে ব্যক্তিগত ও নারীঘটিত বিতর্কের জেরে ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

সে সময় হুয়াংয়ের বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। বিশেষ করে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে থাকা এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

হুয়াং পদত্যাগের পর প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে এনভিডিয়ার শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে।

তবে হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার জন্য বিনিয়োগকারীদের চাপ এবং মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর তাকে সিইও পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

প্রতিষ্ঠাতার প্রত্যাবর্তনের খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাদের মতে, সেই আস্থার প্রতিফলনই দেখা গেছে এনভিডিয়ার শেয়ারে এক দিনের এই নজিরবিহীন উত্থানে।

নিউজটি শেয়ার করুন

হুয়াংয়ের ফেরায় এনভিডিয়ার বাজারমূল্য বাড়ল ৯৫৪ বিলিয়ন ডলার

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনরায় দায়িত্বে ফেরায় প্রতিষ্ঠানটির শেয়ারে নজিরবিহীন উল্লম্ফন ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ৩১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৬৫ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। এতে এক দিনে এনভিডিয়ার বাজারমূল্য বেড়েছে প্রায় ৯৫৪ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিহাসে কোনো একক প্রতিষ্ঠানের এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির নতুন রেকর্ড।

এই উত্থানের ফলে এনভিডিয়ার বাজারমূল্য ৩ দশমিক ০৩১ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৯৮৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

বর্তমানে ৫ দশমিক ০৭৩ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

আরও পড়ুন  স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা