ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

খুলনা থেকে ঢাকায় যাতায়াতের সময় কমাতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুন কোচ দেশে আসার পর মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এ রুটে যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি যাত্রীদের সময়ও সাশ্রয় হবে।

আরও পড়ুন  ঢাকা থেকে বদলি হলেন ডিসি মাসুদ

তিনি জানান, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে মোংলাকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণ, যাত্রীসেবার মান বাড়ানো এবং আয় বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী। এ সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন

আপডেট সময় ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খুলনা থেকে ঢাকায় যাতায়াতের সময় কমাতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুন কোচ দেশে আসার পর মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এ রুটে যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি যাত্রীদের সময়ও সাশ্রয় হবে।

আরও পড়ুন  ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার