ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

বিএনপিতে পুনরায় ফিরে যাওয়ার জন্য কোনো ধরনের আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুমিন ফারহানা। পাশাপাশি তাঁর কোনো বক্তব্য কিংবা আচরণেও দলে ফেরার কোনো ইঙ্গিত পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

ওই ফেসবুক বার্তায় রুমিন ফারহানা উল্লেখ করেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

আরও পড়ুন  সরকারকে বিব্রত করতে গোলাম পরওয়ার মিথ্যাচার করছেন: রিজভী

প্রসঙ্গত, এর আগের দিন রোববার (২২ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে দলে ফেরার আবেদন জানিয়েছেন। স্থানীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া প্রয়োজন কিংবা যাদের শৃঙ্খলাভঙ্গ ততটা গুরুতর নয়, তাদের আবেদনগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে বলে ওই বক্তব্যে জানানো হয়।

রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের পরপরই রুমিন ফারহানার বিএনপিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। মূলত সেই জল্পনা-কল্পনার অবসান ঘটাতেই ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

আপডেট সময় ০২:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬