ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বালেন্দ্রকে পাশে নিয়ে নেপালের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা মোদির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা উদ্বোধন করে তিনি বলেছেন, ‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।’ এ বক্তব্যের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে নয়াদিল্লি।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে জেন-জি আন্দোলনের জেরে নেপালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও আত্মীয়তার বন্ধন ভারত ও নেপালকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন  সাত বছর পর চীনে মোদি

সফরের অন্যতম উদ্যোগ হিসেবে অযোধ্যা ও জনকপুরের মধ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকে ট্রেনটি চলাচল শুরু করার কথা রয়েছে।

এ ছাড়া গত আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৬২ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে ভারত।

দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি, বাণিজ্য, জলবিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করা এবং বন্যা-পরবর্তী পুনর্গঠনে সহযোগিতার মাধ্যমে ভারত-নেপাল সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বালেন্দ্রকে পাশে নিয়ে নেপালের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা মোদির

আপডেট সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা উদ্বোধন করে তিনি বলেছেন, ‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।’ এ বক্তব্যের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে নয়াদিল্লি।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে জেন-জি আন্দোলনের জেরে নেপালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও আত্মীয়তার বন্ধন ভারত ও নেপালকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন  জেন-জি আন্দোলনে চাপে মোদি সরকার, নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত