ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সৌদির রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। রোববার (২২ নভেম্বর) চালানো এ হামলায় তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলায় হতাহত কিংবা স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের রাবিগ শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটির নাম ‘পেট্রো রাবিগ’। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এবং জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এখানে বড় পরিসরে অপরিশোধিত তেল পরিশোধনের পাশাপাশি বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করা হয়।

জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শিল্প কমপ্লেক্সের সঙ্গে একটি গভীর সমুদ্রবন্দরও যুক্ত রয়েছে। এ বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করা হয়।

আরও পড়ুন  মার্কিন সাংবাদিককে পিটিয়ে জবাবদিহির দাবি কংগ্রেস সদস্যের

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় হামলার দাবি করে আসছে হুতি গোষ্ঠী। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন, দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকার কয়েকটি তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা তেল শোধনাগার।

তবে এসব স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে হুতিদের দাবি করা হামলাগুলোর প্রকৃত প্রভাব এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানকে ঘিরে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে এ হামলার দাবি সামনে এল।

ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা বর্তমানে হুতি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

সৌদির রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

আপডেট সময় ১২:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। রোববার (২২ নভেম্বর) চালানো এ হামলায় তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলায় হতাহত কিংবা স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের রাবিগ শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটির নাম ‘পেট্রো রাবিগ’। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এবং জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এখানে বড় পরিসরে অপরিশোধিত তেল পরিশোধনের পাশাপাশি বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করা হয়।

জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শিল্প কমপ্লেক্সের সঙ্গে একটি গভীর সমুদ্রবন্দরও যুক্ত রয়েছে। এ বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করা হয়।

আরও পড়ুন  বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ