ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মার্কিন সাংবাদিককে পিটিয়ে জবাবদিহির দাবি কংগ্রেস সদস্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন ও ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য রোজা ডিলাউরো।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর হামলা চালান। এ সময় তারা একটি জলপাইবাগানে আগুন ধরিয়ে দেন এবং গ্রামবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়েন। ওই হামলার শিকার হন পত্রিকাটির আলোকচিত্রী হেইডি লেভিনও।

ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রোজা ডিলাউরো বলেন, ‘বসতি স্থাপনকারীরা যদি প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে একজন মার্কিন সাংবাদিকের ওপর এমন হামলা চালাতে পারে, তাহলে কেউ যখন দেখছে না, তখন ফিলিস্তিনি পরিবারগুলোকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা কল্পনা করুন।’

আরও পড়ুন  দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

তিনি আরও বলেন, ‘এই হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই হবে।’

দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া বক্তব্যে হেইডি লেভিন হামলার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘তারা আমাকে লাথি মারতেই থাকল, বারবার। সম্ভবত প্রায় ৫০ বার।’

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য রোজা ডিলাউরো।

নিউজটি শেয়ার করুন

মার্কিন সাংবাদিককে পিটিয়ে জবাবদিহির দাবি কংগ্রেস সদস্যের

আপডেট সময় ০৮:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন ও ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য রোজা ডিলাউরো।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর হামলা চালান। এ সময় তারা একটি জলপাইবাগানে আগুন ধরিয়ে দেন এবং গ্রামবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়েন। ওই হামলার শিকার হন পত্রিকাটির আলোকচিত্রী হেইডি লেভিনও।

ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রোজা ডিলাউরো বলেন, ‘বসতি স্থাপনকারীরা যদি প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে একজন মার্কিন সাংবাদিকের ওপর এমন হামলা চালাতে পারে, তাহলে কেউ যখন দেখছে না, তখন ফিলিস্তিনি পরিবারগুলোকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা কল্পনা করুন।’

আরও পড়ুন  হাদি হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ঢাকা, আহত আন্দোলনকারী ও সাংবাদিক, জাবের গুলিবিদ্ধ