ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :

কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 54

ছবি: সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলতে আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এ উৎসব চলবে দিন-রাত ২৪ ঘণ্টা। পর্যটকদের বিনোদন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে এখানে গড়ে তোলা হচ্ছে প্রায় ১৬টি আলাদা জোন।

‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’ নামের এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য এবং ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগান নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। সে লক্ষ্যেই রাখা হয়েছে খাবার, কেনাকাটা, হস্তশিল্প ও শিশুদের বিনোদনের পৃথক ব্যবস্থা। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোনের পাশাপাশি থাকছে ক্যাম্পিংয়ের সুবিধা। দর্শনার্থীদের জন্য আরও থাকছে বালুর ভাস্কর্য প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত স্থানে চলচ্চিত্র দেখার আয়োজন, গো-কার্টিং, কায়াকিং ও সৈকতভিত্তিক খেলাধুলা।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

আয়োজকদের লক্ষ্য, কক্সবাজারের পর্যটনকে কেবল সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দিন ও রাতের নানা বিনোদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সুপারিনটেনডেন্ট নিশাত অ্যাঞ্জেলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।

স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিমের মতে, কক্সবাজারকে দেশের পর্যটন রাজধানী বলা হলেও পর্যটকদের জন্য এখানে সার্বক্ষণিক বিনোদনের সুযোগ বাড়ানো জরুরি। কেবল সমুদ্র দেখার অভিজ্ঞতার মধ্যে পর্যটনকে আটকে রাখলে এ খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাবে না। তাই কার্নিভালে পরিবারের শিশু থেকে শুরু করে বয়স্ক সদস্যদের জন্যও আলাদা আয়োজন রাখা হয়েছে।

তিনি জানান, সকালে যোগব্যায়াম ও শরীরচর্চার জন্য থাকবে ওয়েলনেস সেন্টার। শিশুদের সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে কিডস জোন। পাশাপাশি খাবার ও কেনাকাটার ব্যবস্থা এবং উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও থাকছে। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার নানা চিত্র এসব শিল্পকর্মে ফুটিয়ে তোলা হবে। হাতি, ইলিশ, জেলেদের জীবন এবং সুন্দরবনের মতো বিষয়বস্তু স্থান পাবে ভাস্কর্যগুলোতে।

বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় জানান, ২০১২ সাল থেকে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে বালুর ভাস্কর্য তৈরির ইচ্ছা ছিল তাঁর দীর্ঘদিনের। এবারের আয়োজনের মধ্য দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা, এসব শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং জেলে-কৃষকের জীবনসংগ্রামের গল্প বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে তুলে ধরা সম্ভব হবে।

পর্যটকদের থাকার অভিজ্ঞতায় বৈচিত্র্য আনতে এবার সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাত কাটানোর ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। হোটেলে থাকার প্রচলিত অভিজ্ঞতার বাইরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, ক্যাম্পফায়ার উপভোগ এবং রাতের আকাশ দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। খাবারের আয়োজনেও থাকছে বড় পরিসর। প্রায় তিন হাজার মানুষ একসঙ্গে বসে খাবার খেতে পারবেন এমন ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন খাবারের স্টল থেকে পছন্দমতো খাবার নিয়ে নির্ধারিত স্থানে বসার সুযোগ থাকবে। এ ছাড়া গো-কার্টিং, কায়াকিং ও সৈকতকেন্দ্রিক খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি বিবেচনায় কার্নিভালের নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছেন আয়োজকেরা। পুরো ৩৫ একর এলাকাকে সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা। নজরদারির সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। এর আওতায় মুখ শনাক্তকরণ বা ফেস ডিটেকশন ব্যবস্থার মাধ্যমে পুরো আয়োজনস্থলের নিরাপত্তা পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল

আপডেট সময় ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলতে আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এ উৎসব চলবে দিন-রাত ২৪ ঘণ্টা। পর্যটকদের বিনোদন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে এখানে গড়ে তোলা হচ্ছে প্রায় ১৬টি আলাদা জোন।

‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’ নামের এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য এবং ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগান নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। সে লক্ষ্যেই রাখা হয়েছে খাবার, কেনাকাটা, হস্তশিল্প ও শিশুদের বিনোদনের পৃথক ব্যবস্থা। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোনের পাশাপাশি থাকছে ক্যাম্পিংয়ের সুবিধা। দর্শনার্থীদের জন্য আরও থাকছে বালুর ভাস্কর্য প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত স্থানে চলচ্চিত্র দেখার আয়োজন, গো-কার্টিং, কায়াকিং ও সৈকতভিত্তিক খেলাধুলা।

আরও পড়ুন  কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২