ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মেক্সিকোয় গ্রেপ্তার শীর্ষ মাদকসম্রাট ‘এল চাপো’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদকসম্রাট ও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি ‘এল চাপো ইসিদ্রো’কে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর প্রকৃত নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। শুক্রবার রাতে সিনালোয়া রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে এবং মাদক চক্রের আরও দুই নেতাকে আটক করা হয়।

শনিবার সকালে মেক্সিকোর নিরাপত্তাপ্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযানকে কেন্দ্র করে রাজ্যটির বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের সশস্ত্র সংঘর্ষের পাশাপাশি কয়েকটি সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

এল চাপো ইসিদ্রো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির তালিকায় ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, দুই দশকের বেশি সময় ধরে তিনি ও তাঁর অপরাধী চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিলেন।

আরও পড়ুন  ফের গুলি চালিয়ে কপিল শর্মাকে হুমকি!

ইসিদ্রোকে বেলত্রান-লেইভা মাদক চক্রের অন্যতম নেতা হিসেবে বিবেচনা করা হতো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোট ছিল এই চক্রের।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী যৌথভাবে এ অভিযান চালায়। এতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছিল।

মন্ত্রণালয়ের এক্সে দেওয়া পোস্টে বলা হয়, সিনালোয়ার আশপাশের কয়েকটি পৌর এলাকায় মাদক চক্রের সদস্যরা সড়ক অবরোধ করেন। এসব অবরোধ সরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

শুক্রবার রাতে গুয়াসাভে এলাকা থেকে এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে গুলি চালানো হচ্ছে। অন্য ভিডিওতে একটি বেসবল খেলা চলাকালে আতঙ্কিত দর্শকদের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। রাতের বাজারের কাছেও লোকজনকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে দেখা গেছে।

মাদক চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেক্সিকোর ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক চক্রগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মেক্সিকোর ভেতরে সামরিক অভিযান চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাম্প্রতিক সময়ে মেক্সিকো বেশ কয়েকজন প্রভাবশালী সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বা অভিযানে হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন এল চাপো ইসিদ্রো।

তাঁর গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সংস্থা থেকে জবাব পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মেক্সিকোয় গ্রেপ্তার শীর্ষ মাদকসম্রাট ‘এল চাপো’

আপডেট সময় ০১:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদকসম্রাট ও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি ‘এল চাপো ইসিদ্রো’কে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর প্রকৃত নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। শুক্রবার রাতে সিনালোয়া রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে এবং মাদক চক্রের আরও দুই নেতাকে আটক করা হয়।

শনিবার সকালে মেক্সিকোর নিরাপত্তাপ্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযানকে কেন্দ্র করে রাজ্যটির বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের সশস্ত্র সংঘর্ষের পাশাপাশি কয়েকটি সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

এল চাপো ইসিদ্রো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির তালিকায় ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, দুই দশকের বেশি সময় ধরে তিনি ও তাঁর অপরাধী চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিলেন।

আরও পড়ুন  ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা: দুই মন্ত্রীসহ ৮ জন নিহত