ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, বিদ্যুৎ সংকটের আশঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ, ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল জেন-জি বিক্ষোভে উত্তপ্ত ভারত, পাঁচ দাবি তুলে ধরলেন রাহুল গান্ধী

ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা: দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 802

ছবি: সংগৃহীত

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলের একটি গভীর বনভূমিতে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সময় হেলিকপ্টারটিতে তিনজন ক্রু সদস্যসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ঘানার বিমানবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজের প্রকাশিত ভিডিওতে দুর্গম জঙ্গলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়।

আরও পড়ুন  সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর ভাগ্য অনিশ্চিত

নিহতদের মধ্যে ছিলেন সদ্য নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জন মাহামার নতুন মন্ত্রিসভায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

জানা গেছে, তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, যা অবৈধ খনিচালনা বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ ছিল। তবে পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা: দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

আপডেট সময় ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলের একটি গভীর বনভূমিতে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সময় হেলিকপ্টারটিতে তিনজন ক্রু সদস্যসহ মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ঘানার বিমানবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজের প্রকাশিত ভিডিওতে দুর্গম জঙ্গলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়।

আরও পড়ুন  ভিসা জটিলতায় বাইরে অধিনায়ক, তবু জয় তুলে নিল ঘানা